Ana SayfaMealler › Z.Hoque
ZH

Z.Hoque

Z.Hoque
Z.Hoque meali ile okumaya başla
Şems 1 / 15
1
ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,
Z.Hoque 91:1
2
আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,
Z.Hoque 91:2
3
আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,
Z.Hoque 91:3
4
আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।
Z.Hoque 91:4
5
ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন,
Z.Hoque 91:5
6
আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন,
Z.Hoque 91:6
7
আর মানবা‌ত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন,
Z.Hoque 91:7
8
তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।
Z.Hoque 91:8
9
সে-ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;
Z.Hoque 91:9
10
আর সে-ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।
Z.Hoque 91:10
11
ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল,
Z.Hoque 91:11
12
যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, --
Z.Hoque 91:12
13
তখন আল্লাহ্‌র রসূল তাদের বলেছিলেন -- ''আল্লাহ্‌র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’
Z.Hoque 91:13
14
কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন;
Z.Hoque 91:14
15
আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।
Z.Hoque 91:15
Şems suresi tamamlandı