Ana SayfaMealler › Z.Hoque
ZH

Z.Hoque

Z.Hoque
Z.Hoque meali ile okumaya başla
Fecr 1 / 30
1
ভাবো ভোরবেলার কথা,
Z.Hoque 89:1
2
আর দশ রাত্রির কথা,
Z.Hoque 89:2
3
আর জোড়ের ও বেজোড়ের কথা,
Z.Hoque 89:3
4
আর রাত্রির কথা যখন তা বিগত হয়।
Z.Hoque 89:4
5
এতে কি নেই কোনো শপথবাক্য বোধশক্তিসম্পন্নদের জন্য?
Z.Hoque 89:5
6
তুমি কি দেখো নি তোমার প্রভু কি করেছিলেন 'আদ বংশের প্রতি, --
Z.Hoque 89:6
7
ইরামের প্রতি যাদের ছিল উঁচু গঠন,
Z.Hoque 89:7
8
যাদের ক্ষেত্রে ওগুলোর সমতুল্য অন্য শহরে তৈরি হয় নি,
Z.Hoque 89:8
9
আর ছামূদ-জাতির প্রতি, যারা খোলা-প্রান্তরে বিশালাকার পাথর কাটতো;
Z.Hoque 89:9
10
আর ফিরআউনের প্রতি, যার ছিল দুর্ধর্ষ সেনাদল,
Z.Hoque 89:10
11
যারা বিদ্রোহাচরণ করেছিল শহরে-নগরে,
Z.Hoque 89:11
12
আর সেখানে অশান্তি বাড়িয়ে দিয়েছিল?
Z.Hoque 89:12
13
সেইজন্য তোমার প্রভু তাদের উপরে হেনেছিলেন শাস্তির কশাঘাত।
Z.Hoque 89:13
14
নিঃসন্দেহ তোমার প্রভু তো প্রহরামঞ্চে রয়েছেন।
Z.Hoque 89:14
15
সুতরাং মানুষের বেলা -- যখন তার প্রভু তাকে পরীক্ষা করেন, ফলে তাকে সম্মান দেন ও তাকে অনুগ্রহ দান করেন, তখন সে বলে -- ''আমার প্রভু আমাকে সম্মান দিয়েছেন।’’
Z.Hoque 89:15
16
আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, ফলে তার প্রতি তার জীবনোপকরণ মেপে-জোখে দেন, তখন সে বলে -- ''আমার প্রভু আমাকে হীন করেছেন।’’
Z.Hoque 89:16
17
না, বস্তুত তোমরা এতীমকে সম্মান কর না,
Z.Hoque 89:17
18
আর নিঃস্বদের খাবার দিতে পরস্পরকে উৎসাহিত কর না,
Z.Hoque 89:18
19
আর তোমরা গ্রাস করে ফেল উত্তরাধিকার স্বত্ব পুরোপুরি গলাধঃকরণে;
Z.Hoque 89:19
20
আর তোমরা ধনসম্পত্তি ভালবাস গভীর ভালবাসায়।
Z.Hoque 89:20
21
কখনই না! যখন পৃথিবীটা ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে,
Z.Hoque 89:21
22
আর তোমার প্রভু ও ফিরিশ্‌তাগণ আসবেন কাতারে কাতারে,
Z.Hoque 89:22
23
আর সেইদিন তিনি জাহান্নামকে নিয়ে আসবেন; সেইদিন মানুষ স্মরণ করবে, কিন্ত এ স্মরণে তার কী কাজ হবে?
Z.Hoque 89:23
24
সে বলবে -- ''হায় আমার আফসোস! আমি যদি আগবাড়াতাম আমার এই জীবনের জন্য!’’
Z.Hoque 89:24
25
কিন্ত সেইদিন কেউই তাঁর শাস্তির মতো শাস্তি দিতে পারবে না,
Z.Hoque 89:25
26
আর না পারবে কেউ বাঁধতে তাঁর বাঁধনের মতো।
Z.Hoque 89:26
27
''ওহে প্রশান্ত প্রাণ!
Z.Hoque 89:27
28
''তোমার প্রভুর কাছে ফিরে এসো সন্তষ্ট হয়ে, -- সন্তোষভাজন হয়ে,
Z.Hoque 89:28
29
''তারপর প্রবেশ করো আমার বান্দাদের দলে;
Z.Hoque 89:29
30
''আর প্রবেশ করো আমার জান্নাতে।’’
Z.Hoque 89:30
Fecr suresi tamamlandı