Ana SayfaMealler › Z.Hoque
ZH

Z.Hoque

Z.Hoque
Z.Hoque meali ile okumaya başla
Ala 1 / 19
1
মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, --
Z.Hoque 87:1
2
যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,
Z.Hoque 87:2
3
আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন,
Z.Hoque 87:3
4
আর যিনি তৃণলতা উদ্‌গত করেন,
Z.Hoque 87:4
5
তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।
Z.Hoque 87:5
6
আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না, --
Z.Hoque 87:6
7
শুধু যা-কিছু আল্লাহ্ ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।
Z.Hoque 87:7
8
আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।
Z.Hoque 87:8
9
অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।
Z.Hoque 87:9
10
যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,
Z.Hoque 87:10
11
কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র, --
Z.Hoque 87:11
12
যে বিরাট আগুনে ঢোকে পড়বে,
Z.Hoque 87:12
13
তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।
Z.Hoque 87:13
14
সে-ই যথার্থ সফলকাম হবে যে নিজেকে পবিত্র করেছে,
Z.Hoque 87:14
15
এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর নামায পড়ে।
Z.Hoque 87:15
16
না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
Z.Hoque 87:16
17
অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।
Z.Hoque 87:17
18
নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে --
Z.Hoque 87:18
19
ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।
Z.Hoque 87:19
Ala suresi tamamlandı