Ana SayfaMealler › Z.Hoque
ZH

Z.Hoque

Z.Hoque
Z.Hoque meali ile okumaya başla
Mutaffifın 1 / 36
1
ধিক্ প্রতারণাকারীদের জন্য --
Z.Hoque 83:1
2
যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন পুরো মাপ চায়,
Z.Hoque 83:2
3
আর যখন তাদের মেপে দেয় অথবা তাদের জন্য ওজন করে তখন কম করে।
Z.Hoque 83:3
4
তারা কি ভাবে না যে তারাই তো -- তারা নিশ্চয়ই পুনরুত্থিত হবে --
Z.Hoque 83:4
5
ভীষণ এক দিনে,
Z.Hoque 83:5
6
যেদিন মানুষরা দাঁড়াবে বিশ্বজগতের প্রভুর সামনে?
Z.Hoque 83:6
7
না, নিঃসন্দেহ দুষ্কৃতিকারীদের দলিল-দস্তাবেজ তো সিজ্জীনের ভেতরে রয়েছে ।
Z.Hoque 83:7
8
আর কী তোমাকে বোঝাবে সিজ্জীন কি?
Z.Hoque 83:8
9
স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ।
Z.Hoque 83:9
10
ধিক্ সেইদিন সত্যপ্রত্যাখ্যানকারীদের প্রতি --
Z.Hoque 83:10
11
যারা বিচারের দিনকে মিথ্যা ভেবেছে!
Z.Hoque 83:11
12
আর কেউ একে অস্বীকার করে না কেবল প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যতীত --
Z.Hoque 83:12
13
যে, যখন তার কাছে আমাদের বাণীসমূহ পাঠ করা হয় তখন বলে -- ''আদ্যিকালের গালগল্প।’’
Z.Hoque 83:13
14
না, বরং তারা যা অর্জন করে চলেছিল তা তাদের হৃদয়ে মরচে ধরিয়েছে।
Z.Hoque 83:14
15
না, তারা নিঃসন্দেহ তাদের প্রভুর কাছ থেকে সেদিন অবশ্যই বঞ্চিত হবে।
Z.Hoque 83:15
16
তারপর তারা নিশ্চয় ভয়ংকর আগুনে প্রবেশ করবে।
Z.Hoque 83:16
17
তখন তাদের বলা হবে -- ''এই তো তাই যা তোমরা মিথ্যা বলতে।’’
Z.Hoque 83:17
18
না, নিঃসন্দেহ ধর্মপরায়ণদের কর্মবিবরণী তো ইল্লিয়ীনে রয়েছে।
Z.Hoque 83:18
19
আর কেমন ক’রে তোমাকে বুঝানো যাবে ইল্লিয়ীন কি?
Z.Hoque 83:19
20
স্পষ্টভাবে লিখিত নিবন্ধগ্রন্থ, --
Z.Hoque 83:20
21
নৈকট্যপ্রাপ্তরা তা দেখতে পাবে।
Z.Hoque 83:21
22
নিঃসন্দেহ ধর্মপরায়ণরা তো থাকবে পরমানন্দে,
Z.Hoque 83:22
23
উঁচু আসনে চেয়ে থাকবে।
Z.Hoque 83:23
24
তাদের চেহারাতে তুমি পরিচয় পাবে পরমানন্দের দীপ্তি।
Z.Hoque 83:24
25
তাদের পান করানো হবে বিশুদ্ধ পানীয় থেকে, যা মোহর-মারা;
Z.Hoque 83:25
26
তার মোহর হচ্ছে কস্তুরীর। আর এর জন্যেই তবে উচ্চাকাঙক্ষীরা আকাঙক্ষা করুক।
Z.Hoque 83:26
27
আর তার সংমিশ্রণ হবে তসনীম থেকে,
Z.Hoque 83:27
28
একটি প্রস্রবণ যা থেকে পান করে নৈকট্যপ্রাপ্তরা।
Z.Hoque 83:28
29
যারা অপরাধ করত তারা অবশ্য উপহাস করতো তাদের যারা ঈমান এনেছে,
Z.Hoque 83:29
30
আর যখন তারা তাদের পাশ দিয়ে যেতো তখন তারা পরস্পর চোখ ঠারতো;
Z.Hoque 83:30