Ana SayfaMealler › Z.Hoque
ZH

Z.Hoque

Z.Hoque
Z.Hoque meali ile okumaya başla
Nebe 1 / 40
1
কি সন্বন্ধে তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে?
Z.Hoque 78:1
2
সেই মহাসংবাদ সন্বন্ধে --
Z.Hoque 78:2
3
যে বিষয়ে তারা মতানৈক্যের মধ্যে রয়েছে।
Z.Hoque 78:3
4
না, তারা শীঘ্রই জানতে পারবে।
Z.Hoque 78:4
5
পুনশ্চ, না, তারা অতিশীঘ্রই জানতে পারবে।
Z.Hoque 78:5
6
আমরা কি পৃথিবীটাকে পাতানো-বিছানারূপে বানাই নি,
Z.Hoque 78:6
7
আর পাহাড়-পর্বতকে খুটিরূঁপে?
Z.Hoque 78:7
8
আর আমরা তোমাদের সৃষ্টি করেছি জোড়ায়-জোড়ায়;
Z.Hoque 78:8
9
আর তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম,
Z.Hoque 78:9
10
আর রাতকে করেছি পোশাকস্বরূপ;
Z.Hoque 78:10
11
আর দিনকে করেছি জীবিকার সংস্থান।
Z.Hoque 78:11
12
আর তোমাদের উপরে আমরা বানিয়েছি সাত মজবুত জিনিস,
Z.Hoque 78:12
13
আর তৈরি করেছি একটি অত্যুজ্জ্বল প্রদীপ,
Z.Hoque 78:13
14
আর ঝরন্ত-মেঘ থেকে আমরা বর্ষণ করি প্রচুর বৃষ্টি,
Z.Hoque 78:14
15
যেন তার দ্বারা গজাতে পারি শস্য ও গাছপালা,
Z.Hoque 78:15
16
আর ঘনসন্নিবিষ্ট বাগানসমূহ।
Z.Hoque 78:16
17
নিশ্চয় ফয়সালা করার দিনের এক নির্ধারিত সময়কাল আছে --
Z.Hoque 78:17
18
সেইদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা আসবে দলে-দলে,
Z.Hoque 78:18
19
আর আকাশকে বিদীর্ণ করা হবে, সুতরাং তা হবে বহু-দরজা-বিশিষ্ট।
Z.Hoque 78:19
20
আর পাহাড়গুলো ধসে পড়বে, ফলে তা হবে বালুময়-মরীচিকা।
Z.Hoque 78:20
21
নিঃসন্দেহ জাহান্নাম -- তা প্রতীক্ষায় রয়েছে --
Z.Hoque 78:21
22
সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল; --
Z.Hoque 78:22
23
সেখানে তারা অবস্থান করবে যুগ যুগ ধরে।
Z.Hoque 78:23
24
তারা সেখানে স্বাদ গ্রহণ করবে না শীতলতার, না কোনো পানীয়ের --
Z.Hoque 78:24
25
শুধু ফুটন্ত জল ও হিমশীতল পানীয় ব্যতীত, --
Z.Hoque 78:25
26
এক যথাযথ প্রতিদান।
Z.Hoque 78:26
27
নিঃসন্দেহ তারা হিসাবের কথা ভাবে নি,
Z.Hoque 78:27
28
আর আমাদের বাণীসমূহ প্রত্যাখ্যান করেছিল জোর প্রত্যাখ্যানে।
Z.Hoque 78:28
29
আর সব-কিছুই -- আমরা তা লিখিতভাবে সংরক্ষণ করছি,
Z.Hoque 78:29
30
সুতরাং স্বাদ গ্রহণ করো, আমরা তোমাদের বাড়িয়ে দেবো না শাস্তি ব্যতীত।
Z.Hoque 78:30