Ana SayfaMealler › Z.Hoque
ZH

Z.Hoque

Z.Hoque
Z.Hoque meali ile okumaya başla
Mearic 1 / 44
1
এক প্রশ্নকারী প্রশ্ন করছে অবধারিত শাস্তি সম্পর্কে --
Z.Hoque 70:1
2
অবিশ্বাসীদের জন্য, এর প্রতিরোধকারী কেউ নেই --
Z.Hoque 70:2
3
আল্লাহ্‌র নিকট থেকে, যিনি উন্নয়নের সোপানের অধিকর্তা।
Z.Hoque 70:3
4
ফিরিশ্‌তাগণ ও আ‌ত্মা তাঁর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাপ হলো পঞ্চাশ হাজার বছর।
Z.Hoque 70:4
5
অতএব তুমি অধ্যবসায় চালিয়ে যাও এক সুমহান ধৈর্যধারণে।
Z.Hoque 70:5
6
নিঃসন্দেহ তারা একে মনে করে বহু দূরে,
Z.Hoque 70:6
7
কিন্তু আমরা দেখছি এ নিকটে।
Z.Hoque 70:7
8
সেইদিন আকাশ হয়ে যাবে গলানো তামার মতো,
Z.Hoque 70:8
9
আর পাহাড়গুলো হবে উলের মতো,
Z.Hoque 70:9
10
আর কোনো অন্তরঙ্গ বন্ধু জিজ্ঞাসাবাদ করবে না অন্তরঙ্গ বন্ধু সন্বন্ধে --
Z.Hoque 70:10
11
তাদের পরস্পরকে দৃষ্টিগোচরে রাখা হবে। অপরাধী ব্যক্তি শাস্তি থেকে সেইদিন মুক্তিলাভ করতে চাইবে তার সন্তানদের বিনিময়ে,
Z.Hoque 70:11
12
আর তার সহধর্মিণীর ও তার ভাইয়ের,
Z.Hoque 70:12
13
আর তার নিকট-আ‌ত্মীয়ের যারা তাকে আশ্রয় দিত,
Z.Hoque 70:13
14
আর যা-কিছু আছে পৃথিবীতে সে-সমস্তটাই, -- যেন তাকে মুক্তি দেওয়া হয়।
Z.Hoque 70:14
15
কখনোই নয়! নিঃসন্দেহ এটি এক শিখায়িত আগুন, --
Z.Hoque 70:15
16
চামড়া ঝলসিয়ে খসাতে উদগ্রীব, --
Z.Hoque 70:16
17
এ ডাকবে তাকে যে পালিয়েছিল ও ফিরে গিয়েছিল,
Z.Hoque 70:17
18
আর জমা করেছিল এবং আটকে রেখেছিল।
Z.Hoque 70:18
19
নিঃসন্দেহ মানুষের বেলা -- তাকে সৃষ্টি করা হয়েছে ব্যস্তসমস্ত করে,
Z.Hoque 70:19
20
যখন খারাপ অবস্থা তাকে স্পর্শ করে তখন অতীব ব্যথাতুর,
Z.Hoque 70:20
21
আর যখন সচ্ছলতা তাকে স্পর্শ করে তখন হাড়-কিপটে,
Z.Hoque 70:21
22
তারা ব্যতীত যারা মুছল্লী, --
Z.Hoque 70:22
23
যারা তাদের নামাযের প্রতি স্বতঃনিষ্ঠাবান,
Z.Hoque 70:23
24
আর যারা তাদের ধনসম্পত্তিতে নির্দিষ্ট অধিকার রেখেছে --
Z.Hoque 70:24
25
ভিখারির ও বঞ্চিতের জন্য,
Z.Hoque 70:25
26
আর যারা বিচারের দিনকে সত্য বলে গ্রহণ করে,
Z.Hoque 70:26
27
আর যারা তাদের প্রভুর শাস্তি সম্পর্কে খোদ ভীতসন্ত্রস্ত, --
Z.Hoque 70:27
28
নিশ্চয় তাদের প্রভুর শাস্তি প্রশান্তিদায়ক নয়;
Z.Hoque 70:28
29
আর যারা নিজেরাই তাদের আঙ্গিক-কর্তব্যাবলী সম্পর্কে যত্নবান, --
Z.Hoque 70:29
30
তবে নিজেদের দম্পতি অথবা তাদের ডানহাত যাদের ধরে রেখেছে তাদের ছাড়া, কেননা সেক্ষেত্রে তারা নিন্দনীয় নহে,
Z.Hoque 70:30