1
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মতিভ্রম ঘটায়, --
2
যতক্ষণ না তোমরা কবরে আসো।
3
না! শীঘ্রই তোমরা জানতে পারবে!
4
আবার বলি, -- না, শীঘ্রই তোমরা জানতে পারবে!
5
না, যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞানে!
6
তোমরা তো ভয়ংকর আগুন দেখবেই।
7
আবার বলি, তোমরা অবশ্যই এটি দেখবে নিশ্চিত দৃষ্টিতে।
8
এরপর সেইদিন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে অবদান সম্পর্কে।