Ana SayfaMealler › Z.Hoque
ZH

Z.Hoque

Z.Hoque
Z.Hoque meali ile okumaya başla
Fatiha 1 / 7
1
আল্লাহর নাম নিয়ে (আরম্ভ করছি), (যিনি) রহমান (--পরম করুণাময়, যিনি অসীম করুণা ও দয়া বশতঃ বিশ্বজগতের সমস্ত সৃষ্টির সহাবস্থানের প্রয়োজনীয় সব ব্যবস্থা অগ্রিম করে রেখেছেন), (যিনি) রহীম (--অফুরন্ত ফলদাতা, যাঁর অপার করুণা ও দয়ার ফলে প্রত্যেকের ক্ষুদ্রতম শুভ-প্রচেষ্টাও বিপুলভাবে সাফল্যমণ্ডিত ও পুরস্কৃত হয়ে থাকে)।
Z.Hoque 1:1
2
সমস্ত প্রশংসা আল্লাহ্‌র প্রাপ্য, সমুদয় সৃষ্ট-জগতের রব্ব।
Z.Hoque 1:2
3
রহমান, রহীম।
Z.Hoque 1:3
4
বিচারকালের মালিক।
Z.Hoque 1:4
5
“তোমারই আমরা এবাদত করি, এবং তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি।”
Z.Hoque 1:5
6
“আমাদের তুমি সহজ-সঠিক পথে পরিচালিত করো, --”
Z.Hoque 1:6
7
“তাদের পথে যাদের প্রতি তুমি নিয়ামত অর্পণ করেছ, তাদের ব্যতীত যাদের প্রতি গযব এসেছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট।”
Z.Hoque 1:7
Fatiha suresi tamamlandı